প্রতিদিন সকালবেলা খালিপেটে পানি পান করলে শরীরের অনেক উপকার হয়, তার মধ্যে যেমনঃ-
- পেট পরিস্কার হয়।
- শরীরের মধ্যে থাকা রোগ জীবাণু দূর হয়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
- শরীর থেকে অতিরিক্ত টক্সিন বেরিয়ে যায়।
- ত্বক পরিস্কার থাকে। অম্লতা দূর হয়।
এছাড়াও আরো অনেক উপকারিতা আছে।
সকাল বেলা খালি পেটে ১ গ্লাস হালকা গরম পানি পান পেট কে পরিস্কার রাখতে সাহায্য করে। প্রসাবের রাস্তা দিয়ে অতিরিক্ত টস্কিন বের করে দিতে সাহায্য করে। দৈনিক আট গ্লাস পানি শরীরের বিপাকীয় ক্ষমতা কে বৃদ্ধি করে এবং কমপক্ষে ২৪% শতাংশ পর্যন্ত শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি করে।
পানি পিপাসা মেটানোর জন্য খুবেই কার্যকারী একটি প্রাকৃতিক উপাদান। খালি পেটে পানি পান করা সব সময় শরীরের জন্য উপকারী।
নিম্নে এর ১১ টি বিশেষ উপকারের দিক আলোচনা করা হলঃ
১। খালি পেটে পানি পান করলে পেট পরিস্কার হয়ঃ
প্রতিদিন সকালবেলা খালি পেটে পানি পান করলে পেট পরিস্কার থাকে। যখন খালি পেটে পরিমান মত পানি পান করবেন তখন আপনার বিপাকীয় তন্ত্রে খুবেই ভালো অনুভব করবেন। আর এ কারণেই প্রতিদিন সকালবেলা খালি পেটে পানি পান করলে হজম শক্তি বৃদ্ধি পায়। যদি আপনি পেটের সমস্যায় ভোগেন তাহলে নিয়মিত পানি পান এ সমস্যা থেকে সমাধানের জন্য খুবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঠিক পরিমান পানি পানে শরীর থেকে যাবতীয় দুষন দূর হয়।
২। শরীর থেকে অতিরিক্ত টস্কিন বের করতে সাহায্য করেঃ
যখন আপনি পায়খানা বা প্রসাবে যাবেন পানি শরীর থেকে অরিরিক্ত টস্কিন বের করে দিবে। আপনি যত বেশি পানি পান করবেন তত বেশি আপনার শরীর থেকে টস্কিন বের হয়ে যাবে।
৩। ক্ষুধা বৃদ্ধি করেঃ
এটা খুবেই স্বাভাবিক যে ক্ষুধা লাগুক আর না লাগুক শরীর ঠিক রাখার জন্য নিয়মিত খাদ্য গ্রহন করতে হয়। আর খালি পেটে পানি পান করলে পরিপাক স্বাভাবিক হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায়। আপনি যদি প্রতিদিন সকালবেলা খালিপেটে পানি পান করেন তাহলে আপনার ক্ষুধামান্দা হবেনা। সারাদিন পানি পান অনুরুপ ভাবে বায়ু দুষন থেকে মুক্তি দেয় এবং বিভিন্ন ইনফেকশন থেকে মুক্তি দেয়।
৪। মাথা ব্যাথা দূর করেঃ
মাথা ব্যাথার অন্যান্য কারণ গুলোর পাশাপাশি প্রচুর পরিমান পানি পান না করাও সমান ভাবে দায়ী। যখন আপনি স্বাভাবিক পানি পান করবেন না তখন dehydration হবে। আর dehydration এর জন্য দায়ী অন্যান্য কারণ গুলোর পাশাপাশি পানি পান না সমান দায়ী। পানি পান dehydration হতে বাধা দেয় তাই
মাথা ব্যাথা দূর করতে প্রতিদিন সকালবেলা ১ গ্লাস পানি পান করুন।
৫। পায়খানা স্বাভাবিক করেঃ
নিয়মিত পর্যাপ্ত পানি পান পায়খানা স্বাভাবিক করে। সকালবেলা খালিপেটে ১ গ্লাস পানি পান করলে পেটের সমস্যা দূর হয় ও পায়খানা স্বাভাবিক হয় ফলে হজমশক্তি বৃদ্ধি পায়। যদি পাকস্থলী পরিস্কার রাখতে চান তাহলে প্রতিদিন সকালবেলা ১ গ্লাস পানি পান করুন।
৬। বিপাকীয় হার বৃদ্ধি করেঃ
যদি আপনি Diet Control করে থাকেন তাহলে পানি আপনাকে সাহায্য করবে। তাই Diet Control কে অধিক কার্যকর করার জন্য খালিপেটে পানি পান করুন। পানি পান আপনার বিপাকীয় কার্যকে সর্বনিম্ন ২৪% বৃদ্ধি করতে সাহায্য করবে। মুলকথা হল পানি খাদ্যকে দ্রুত হজম করতে সাহায্য করে।
৭। পানি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করেঃ
যদি আপনি ক্লান্ত বা দুর্বলতা বোধ করেন তাহলে পর্যাপ্ত পানি পান করুন। তাছাড়া প্রতিদিন সকালবেলা খালিপেটে পানি পান করলে লাল রক্ত কণিকা দ্রুত বৃদ্ধি পায়। আর যত বেশি Red Blood Sell বৃদ্ধি পাবে রক্তে অক্সিজেনের মাত্রা তত বেশি বৃদ্ধি পাবে, এর ফলে শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।
৮। পানি ওজন কমাতে সাহায্য করেঃ
যদি আপনি ওজন কমাতে চান তাহলে বেশি বেশি পান পান করার অভ্যাস করুন যা আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে। পানিতে ক্যালরি নেই তাই বেশি পানি পানে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ারও সম্ভবনা নেই। সকালবেলা খালিপেটে পানি পান টক্সিন নির্গত করে শরীরের স্ফীত ভাব কমাতে সাহায্য করবে এবং হজম শক্তি বৃদ্ধি করে অতিরিক্ত ক্যালরি দ্রুত ক্ষয় করতে সাহায্য করবে।
৯। পানি চর্মরোগ থেকে মুক্তি দেয়ঃ
যদি আপনি চর্মরোগ থেকে মুক্ত থাকতে চান তাহলে বেশি বেশি পানি পান করুন। আপনার শরীরে যত বেশি টক্সিন থাকবে তত বেশি চর্মরোগ দেখা দিবে। আর যখন পেট পরিস্কার থাকবে তখন টক্সিনের মাত্রা কম থাকার কারণে শরীর চর্মরোগ থেকে মুক্ত থাকবে। এবং খালিপেটে পানি পান এই প্রক্রিয়াকে আরও শক্তি যোগাবে।
১০। পানি অম্লতা থেকে মুক্তি দেয়ঃ
আপনি যদি অম্লতা (Acidiy, Gastric) থেকে মুক্ত থাকতে চান তাহলে প্রচুর পরিমানে পানি পানি পান করুন। পাশাপাশি প্রতিদিন সকালবেলা খালিপেটে পানি পান আপনাকে চিরদিনের জন্য অম্লতা থেতে মুক্তি দিবে।
১১। পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ
সবদিক বিবেচনায় পানি শরীরের জন্য খুবেই উপকারী, বিশেষ করে শরীরের Balance ঠিক রাখার জন্য পানি গুরুত্বপূর্ণ ভূমীকা পালন করে
স্বাভাবিক পানি পানের পাশাপাশি প্রতিদিন সকালবেলা খালিপেটে পানি পান করলে রোগ ক্ষমতা বৃদ্ধি পায়।
শেষ কথাঃ
সকালবেলা খালিপেটে পানি পান করার প্রচলনটি মূলত যাপান থেকে এসেছে। তারা শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন সকাল বেলা খালি পেটে পর্যাপ্ত পানি পান করে থাকে এবং অন্তত আধা ঘন্টা পর খাদ্য গ্রহন করে।
সবদিক বিবেচনায় আমাদের প্রচুর পরিমান পানি পান করা উচিৎ নিজেকে সুস্থ রাখান জন্য।
বিশেষ করে সকাল বেলা ১ গ্লাস গরম পানি হকে আরও ভালো হয়।

No comments