বর্তমান সময়ে চুল পড়া সমস্যা খুবই কমন বিষয় হয়ে গেছে, এর প্রধান কারণ হল সামগ্রিক দুষণ। তবে সমস্যার সমাধানও আছে!
- খুশকি বা এলার্জি জনিত কারণে চুল পড়া
- বংশগত ভাবে চুল পোড়া
- বা কোন রোগ বা অন্য যেকোন কারণে চুল পড়া।
যেই চুল সৌন্দর্য বর্ধনে প্রধান ভূমিকা পালন করে সেই চুল যদি না থাকে তাহলে চিন্তার শেষ থাকেনা। কিভাবে চুল পড়া বন্ধ করা যাবে আর কিভাবে নতুন চুল গজান যাবে তার জন্য অনেকে ডাক্তারের শরণাপন্ন হন আবার কেউ বিভিন্ন কস্মেটিস্ক ব্যাবহার করেন।
কিন্তু তা অনেক ব্যায় বহুল হওয়ার কারনে আবার তা দিয়ে অনেক সময় সঠিক উপকার না পাওয়ার কারনে অনেকে নিরাশ হয়ে পড়েন।
কিন্তু চুল পড়া সেটা বংশগত হবা বয়ষ জনিত কারণে হয় তাহলে ভিন্ন বিষয় কিন্তু অন্য কোন কারণে যদি চুল পড়ে যায় সেক্ষেত্রে কার্যকরী সমাধান আছে। মুল কথা যে কারণেই চুল পড়ুক না কেন কিছু চিকিৎসার মাধ্যমে তা অনেকাংশ সমাধান করা সম্ভব।
সেক্ষেত্রে অলিভওয়েল বিশষ ভূমিকা পালন করে, যদি সময় নিয়ে বেশ কিছুদিন ব্যবহার করা যায়। আজ আমরা দেখাতে চেষ্টা করব কিভাবে অলিভওয়েল ব্যবহার করবেন ও এর উপকারিতা কি?
অলিভওয়েল এমন একটি তেল যা এই সমস্যা সমাধানে অনন্য আবার দামেও সবার সাধ্যের মধ্যে। এর সঠিক ব্যবহার এনে দিতে পারে হারানো সেই সৌন্দর্য, যোগাতে পারে প্রয়োজনীয় পুষ্টি। সঠিক ফলাফল পাওয়ার জন্য ৬ মাস পর্যন্ত ব্যাবহারের পরামর্শ দিয়ে থাকেন ডাক্তার।
বিভিন্ন দেশের উদপাদনকৃত অলিভওয়েল পাওয়া যায়, এর মধ্যে ফ্রান্সের তৈরি অলিভওয়েল অনেক ভালো মানের হয়ে থাকে।
উপকারিতাঃ
এটি ব্যবহারের কয়েকদিনের মধ্যেই চুল পড়া বন্ধ করে এবং কয়েক সপ্তাহের মধ্যে নতুন চুল ও গজাতে সাহায্য করে। চুলের গোড়া শক্ত করে এবং চুলে পুষ্টি যোগায়। বলাবাহুল্য এতে আছে প্রচুর পরিমানে ভিটামিন ই যা হরমন নিয়ন্ত্রন করে চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
ব্যাবহার বিধিঃ
চুলে এমন ভাবে লাগাতে হবে যাতে তেল চামড়া পর্যন্ত পৌছায়। প্রতিদিন ব্যবহার করতে পারেন।
অলিভওয়েল তিন ধরণের পাওয়া যায়, লাইট, ভারর্জিন ও এক্সট্রা ভারর্জিন। শেষের তেল টিই অনেকে বেশি উপকারি বলে থাকেন।এবং সচরাচর সবখানে পাওয়া যায়।


No comments